প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি) - ০৮.১১.২০১৩ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Preprimary Assistant 2013 Mississippi — previous year question solution with answer & explanation (free)
79প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৭৯
সব বিষয়ের প্রশ্ন
১
'ওয়ারিশ' উপন্যাসটির লেখক হচ্ছেন-
ব্যাখ্যা দেখুন ›‘ওয়ারিশ’ উপন্যাসের রচয়িতা- শওকত আলী। তাঁর বিখ্যাত উপন্যাসের সংখ্যা অনেক। তার ভেতরে উল্লেখযোগ্য: - প্রদোষে প্রাকৃতজন, - পিঙ্গল আকাশ, - কুলায় কালস্রোত, - দলিল প্রভৃতি।
২
‘পদ্মানদীর মাঝি’ কী ধরনের রচনা?
ব্যাখ্যা দেখুন ›ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ উপন্যাস – পদ্মানদীর মাঝি। এটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। বিখ্যাত উপন্যাসগুলো হলো - - জননী (প্রথম প্রকাশিত), - চিহ্ন, - পদ্মানদীর মাঝি, - দিবারাত্রির কাব্য, - সোনার চেয়ে দামি, - স্বাধীনতার স্বাদ, - ইতিকথার পরের কথা, - পুতুলনাচের ইতিকথা, - শহরবাসের ইতিকথা, - অহিংসা, - শহরতলী, - আরোগ্য ইত্যাদি।
৩
‘ময়নামতির চর’ কাব্যটির রচয়িতা কে?
ব্যাখ্যা দেখুন ›‘ময়নামতির চর’ বন্দে আলী মিয়ার উল্লেখযোগ্য কাব্যগ্রন্হ। তাঁর অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছেতঃ - অনুরাগ, - পদ্মানদীর চর, - মধুমতীর চর, - ধরিত্রী প্রভৃতি।
৪
‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
ব্যাখ্যা দেখুন ›নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। সুনীলের অন্যান্য উপন্যাসঃ - পূর্ব-পশ্চিম, - সেই সময়, - আত্মপ্রকাশ, - প্রথম আলো, - অরণ্যের দিনরাত্রি ইত্যাদি
৫
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
ব্যাখ্যা দেখুন ›ক্রিয়া পদের সাথে সন্ধি হয় না। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়াবিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করা হয়। যেমন: ‘পড়েছে’ – পড় (ধাতু) + ছে (বিভক্তি)। বাংলা অব্যয় পদের সন্ধি হয়। যেমন: কিম্ + তু = কিন্তু, ইতি + আদি = ইত্যাদি। এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেখুনঃ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি একাধিকবার এলেও এটি নিয়ে বিভিন্ন মতবাদ আছে। অনেকে বলেন এর উত্তর অব্যয়, আবার অনেকে বলেন এর উত্তর ক্রিয়া। আবার অনেক জায়গায় এর উত্তর সর্বনামও খুঁজে পাওয়া যায়। আসলে বাংলা এমন কোনো পদই নেই যার সন্ধি হয় না, বাংলা সকল পদেরই সন্ধি হয়। যেমন : বিশেষ্য পদের সন্ধি-বিচ্ছেদ : বিদ্যা + আলয় = বিদ্যালয় গ্রন্থ + আগার = গ্রন্থাগার গীত + অঞ্জলি = গীতাঞ্জলি জল + আশয় = জলাশয় পদ + উন্নতি = পদোন্নতি বিশেষণ পদের সন্ধি-বিচ্ছেদ : ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত জন + এক = জনৈক উপরি + উক্ত = উপর্যুক্ত অতি + অধিক = অত্যধিক অতি + অন্ত = অত্যন্ত সর্বনাম পদের সন্ধি-বিচ্ছেদ : পর + পর = পরস্পর অব্যয় পদের সন্ধি-বিচ্ছেদ : ইতি + আদি = ইত্যাদি কিম + বা = কিংবা পরম + তু = পরন্তু ক্রিয়া পদের সন্ধি-বিচ্ছেদ : দেখিতে + আছি = দেখিতেছি করিতে + আছি = করিতেছি [ক্রিয়া পদের উদাহরণদুটি ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বই থেকে নেওয়া হয়েছে।] এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে পরীক্ষায় এলে এর উত্তর কী দিবেন? অপশনে যদি 'কোনোটিই নয়' থাকে তাহলে তা সর্বোত্তম উত্তর আর তা থাকলে 'ক্রিয়া'ই দাগাবেন। কেন 'ক্রিয়া' দাগাবেন তার ব্যাখ্যা : ভালো করে প্রশ্নটি লক্ষ করুন, প্রশ্নে বলা হয়ে কোন বাংলা পদের সন্ধি হয় না? এবার খেয়াল করুন ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বইতে ক্রিয়াপদের যে সন্ধি দেখানো হয়েছে তা কিন্তু সাধু ভাষার অর্থাৎ তৎসম শব্দ। বাংলা শব্দ বলতে সাধারণত আমরা তদ্ভব বা দেশি শব্দগুলোকে বুঝি। সে হিসেবে বাংলা 'ক্রিয়া' পদের সন্ধি হয় না।
৬
‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›দৃশ + অনীয় = দর্শনীয়।
৭
‘কান্নায় শোক কমে’ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?
ব্যাখ্যা দেখুন ›কোনো ক্রিয়াবাচক বিশেষ্য যখন অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তখন তাকে ভাবাধিকরণ কারক বলে। এই কারকে সবসময় ৭মী বিভক্তি যুক্ত হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ বলে। যেমন: কান্নায় শোক কমে। সূর্যোদয়ে পদ্ম ফোটে।
৮
‘সোনামুখী’ কোন সমাস?
ব্যাখ্যা দেখুন ›বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোন অংশ যদি সমস্ত পদে লোপ পায়, তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। যেমনঃ - হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি, - বিড়ালের মত চোখ যে নারীর = বিড়ালচোখী, - চন্দ্রের ন্যায় সুন্দর যাত মুখ = চন্দ্রমুখ, - মেঘের মত নাদ যার = মেঘনাদ, - সোনার মত উজ্জ্বল মুখ যার = সোনামুখী ইত্যাদি।
৯
‘কলুর বলদ’ কোন সমাস?
ব্যাখ্যা দেখুন ›অলুক তৎপুরুষ সমাস বলতে বোঝায় যার পূর্ব পদের বিভক্তি লোপ পায় না। যেমনঃ - ঘিয়ে ভাজা; - কলুর বলদ, - কলের গান, - গায়ে পড়া প্রভৃতি।
১০
‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কী?
ব্যাখ্যা দেখুন ›বেসাতি শব্দের অর্থ- কেনাবেচা, দোকানদারি, ক্রয়-বিক্রয় প্রভৃতি।
মোট ৭৯টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।