প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় ধাপ) -০২.০২.২০২৪ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Primary Assistant 2024 2nd Phase — previous year question solution with answer & explanation (free)
74প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৭৪
সব বিষয়ের প্রশ্ন
১
“SIM” এর পূর্ণরূপ কী?
ব্যাখ্যা দেখুন ›- Subscribers Identity Module (SIM) একটি Integrated Circuit, যা মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় Service- Subscriber Key এর সাথে সংযুক্ত থাকে। - এটি ১৯৯১ সালে জার্মান কোম্পানি Giesecke and Devrient তৈরি করে।
২
AI এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
ব্যাখ্যা দেখুন ›- Artificial Intelligence (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি, যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে। - 4IR, Digital device, Cloud server, Machine to machine, Internet of things প্রভৃতি AI এর সাথে সম্পর্কযুক্ত।
৩
Ernest Hemingway কোন দেশের সাহিত্যিক?
ব্যাখ্যা দেখুন ›- Ernest Hemingway ছিলেন একজন আমেরিকার লেখক ও সাংবাদিক। - তার লেখনী একদিকে যেমন বিংশ শতাব্দীর কথা সাহিত্যের ভাষাশৈলীতে ব্যাপক প্রভাব ফেলে, অন্যদিকে তার রোমাঞ্চপ্রিয় জীবন ও ভাবমূর্তি পরবর্তী প্রজন্মের কাছে তাকে প্রশংসিত করে তোলে। - তিনি ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। Hemingway এর উল্লেখযোগ্য কিছু উপন্যাস হচ্ছে- - The Sun Also Rises, - A Farewell to Arms, - For Whom the Bell Tolls, - The Old Man and the Sea ইত্যাদি।
৪
ECNEC এর বর্তমান সভাপতি কে?
ব্যাখ্যা দেখুন ›- ECNEC এর বর্তমান সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। - Executive Committee of the National Economic Council (ECNEC) হলো বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি নির্বাহী কমিটি। - ১৯৮২ সালে ECNEC গঠিত হয়। - এটি বড় উন্নয়ন প্রকল্পের যাচাই-বাছাই (২৫ লাখ টাকার উপরে প্রকল্প হলে), নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে।
৫
একটি দেশের জিডিপির পরিমাণ ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। ঐ দেশের মোট জনসংখ্যা ১.৮৫ মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার?
ব্যাখ্যা দেখুন ›মাথাপিছু জিডিপি বের করার জন্য, আমরা মোট জিডিপিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি। মাথাপিছু জিডিপি = মোট জিডিপি / মোট জনসংখ্যা এই সূত্র ব্যবহার করে আমরা পাই: আমরা জানি, ১ বিলিয়ন = ১০০ কোটি ১ বিলিয়ন = ১০০ * ১০ মিলিয়ন ১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন ৭.৫ বিলিয়ন = ১০০০ * ৭.৫ মিলিয়ন = ৭৫০০ মিলিয়ন মাথাপিছু জিডিপি = ৭৫০০ মিলিয়ন মার্কিন ডলার / ১.৮৫ মিলিয়ন মাথাপিছু জিডিপি ≈ ৪০৫৪ মার্কিন ডলার
৬
১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?
ব্যাখ্যা দেখুন ›১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
৭
"মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি" গানের গীতিকার কে?
ব্যাখ্যা দেখুন ›- গোবিন্দ হালদার ১৯৩০ সালের ২১শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন। - তিনি একজন বাঙালি গীতিকার। - তাঁর রচিত প্রথম কবিতা ছিল ‘আর কতদিন’। - তিনি প্রায় সাড়ে তিন হাজার কবিতা ও গান লিখেছেন। - তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ দূর দিগন্ত। - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত তার লেখা গানসমূহ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতো। • মুক্তিযুদ্ধের সময় তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে- - মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, - এক সাগর রক্তের বিনিময়ে, - পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, - লেফট রাইট লেফট রাইট, - হুঁশিয়ার হুঁশিয়ার, - পদ্মা মেঘনা যমুনা, - তিনি ভারতের আকাশবাণী বেতারের তালিকাভুক্ত গীতিকার ছিলেন।
৮
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন?
ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান সংক্ষেপে স্পারসো SPARRSO বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। - এটি ঢাকা শহরের আগারগাঁও-এ অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। - বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। - সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত।
৯
বর্তমানে দেশের কোন বিভাগে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি?
ব্যাখ্যা দেখুন ›জনশুমারি ও গৃহগণনা ২০২২ : চূড়ান্ত প্রতিবেদন - ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। - ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। - এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়। প্রশাসনিক কাঠামো: • আয়তন ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) । • বিভাগ : ৮টি • জেলা : ৬৪টি • সিটি কর্পোরেশন : ১২টি • উপজেলা : ৪৯৫টি • মেট্রো থানা : ১০৫টি • পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি] • সিটি ওয়ার্ড : ৪৬৫টি • পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি • ইউনিয়ন : ৪,৫৯৬টি • মৌজা : ৫৮,৮৪৬টি • গ্রাম : ৯০,০৪৯টি • মহল্লা : ১৫,১৫৩টি । জনসংখ্যা ঃ • গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮, ৬১৬(সমন্বয়কৃতঃ ১৬,৯৮,২৮,৯১১)। • গণনাকৃত জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%(সমন্বয়কৃতঃ ১.১২%)। • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ ১৬,৫০,৪৭৮ । সর্বোচ্চ-৪,৯৪,২২৫(চট্টগ্রাম) ও সর্বনিম্ন-৪,১৯০(বরিশাল) • জনসংখ্যা ঘনত্ব(প্রতি কিমি) ঃ ১,১১৯ । • লিঙ্গ অনুপাত ঃ ৯৮.০৭(পল্লীঃ ৯৫.৩০ ও শহরঃ ১০৪.৩৫) • দেশে পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০। • সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) ঃ ৭৪.৮০% (পুরুষ-৭৬.৭১% ও নারী-৭২.৯৪)। • প্রতিবন্ধী শতকরাঃ ১.৩৭(পল্লীঃ ১.৫০ ও শহরঃ ১.০৮) • খানা সংখ্যাঃ ৪,১০,০৮,২১,৭২০ • পানীয় জলের প্রধান উৎস শতকরাঃ ট্যাপ/পাইপ(সাপ্লাই)-১১.১৪ এবং টিউবওয়েল-৮৬.৫১ • বিদ্যুৎ সুবিধার প্রধান উৎস ঃ জাতীয় গ্রিড- ৯৭.৫৯; সৌর বিদ্যুৎ- ১.৪৬; অন্যান্য-০.১৮; বিদ্যুৎ সুবিধা নেই-০.৭৬ জনসংখ্যা শীর্ষ এবং সর্বনিম্ন জেলা ও বিভাগঃ • জনসংখ্যা শীর্ষঃ জেলা (ঢাকা-১,৪৭,৩৪,৭০১) ও বিভাগ (ঢাকা-৪,৪২,১৫,৭৫৯) • জনসংখ্যা সর্বনিম্নঃ জেলা (বান্দরবান-৪,৮১,১০৬) ও বিভাগ (বরিশাল-৯১,০০,১০৪) • শীর্ষ জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (গাজীপুর-৩.৮৭%) ও বিভাগ (ঢাকা-১.৭২%) • সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (ঝালকাঠি-০.২৮%) ও বিভাগ (বরিশাল-০.৭৯%) • শীর্ষ ঘনত্বঃ জেলা ঢাকা (১০,০৬৭) ও বিভাগ ঢাকা (২,১৫৬) • সর্বনিম্ন ঘনত্বঃ জেলা রাঙ্গামাটি(১০৬) ও বিভাগ বরিশাল(৬৮৮) • শীর্ষ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ জেলা রাঙ্গামাটি(৩,৭২,৮৭৫) ও বিভাগ চট্টগ্রাম(৯,৯১,০১৩) • সর্বনিম্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ জেলা লালমনিরহাট(১১৮) ও বিভাগ বরিশাল(৪,১৯০) • সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) শীর্ষঃ জেলা পিরোজপুর (৮৫.৫৩%) ও বিভাগ ঢাকা(৭৮.২৮%) এবং সর্বনিম্নঃ জেলা জামালপুর(৬১.৭০%) ও বিভাগ ময়মনসিংহ(৬৭.২৩%) • জনসংখ্যায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ সাভার(২৩,১১,৬১২) ও জুরাছড়ি(২৬,৯৩২) • সাক্ষরতায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ নেছারাবাদ(৮৮.২০%) ও রুমা(৫০.২৬%)
১০
OIC'র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়। - এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। - ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
মোট ৭৪টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।