প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [৮১৬১, স্থগিত ২০১৪] [১২ জেলা] - ২৪.০৪.২০১৮ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Primary Assistant 2018 Sthogito 12 Jela — previous year question solution with answer & explanation (free)

77প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৭
সব বিষয়ের প্রশ্ন
১

নিম্নোক্তগণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন?

ব্যাখ্যা দেখুন ›মুন্সী আব্দুর রহীম বীরশ্রেষ্ঠ নয় । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ৭ জন মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয় । তারা হলেন - ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখ , ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ , ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর , ইঞ্জিনরুম আর্টইফিসার রুহুল আমীন , সিপাহী মোহাম্মদ মস্তফা কামাল ,ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান ।
২

কোনটি সবচেয়ে বড় ডাটার একক?

ব্যাখ্যা দেখুন ›সবচেয়ে বড় ডাটার একক হল টেরাবাইট ( অপশন অনুযায়ী) । টেরাবাইট অপেক্ষা বড় একক পেটাবাইট । ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট ১ পেটাবাইট=১০২৪ টেরাবাইট
৩

মৌলিক পদার্থ কোনটি?

ব্যাখ্যা দেখুন ›বাতাস একটি মিশ্র পদার্থ । পানি একটি মৌলিক পদার্থ ।লোহা একটি মৌলিক পদার্থ পৃথিবীতে এ পর্যন্ত ১১৮ টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে ।
৪

সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐত্যিহের তালিকায় স্থান পেয়েছেন?

ব্যাখ্যা দেখুন ›৩০ নভেম্বর ২০১৬ জাতিসংঘের শিক্ষা , বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা এর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায় নববর্ষ বরণের বর্ণিল উৎসব " মঙ্গল শোভাযাত্রা " । এপ্রিল ২০১৮ পর্যন্ত বাংলাদেশের ৪ টি ঐতিহ্য বাউল সঙ্গীত , জামদানী ,মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটি UNESCO এর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়।
৫

ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন-

ব্যাখ্যা দেখুন ›- ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় (১৬১০) মোগল সুবেদার ছিলেন ইসলাম খাঁন । - মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলার সুবেদার ইসলাম খাঁন বাংলার রাজধানী হিসেবে ঢাকা শহরের গোড়াপত্তন করেন। - তিনি ১৬১০ সালে সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন এবং সম্রাটের নামানুসারে ঢাকার নামকরণ করেন "জাহাঙ্গীরনগর"। - পরবর্তীতে ১৬৬০.১৯৯৫,১৯৪৭ এবং ১৯৭১ সালে ঢাকাকে রাজধানী করা হয়।
৬

কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুইটি । যথা - মিয়ানমার ও ভারত । এ দুটি দেশের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা ৩২ টি ।
৭

বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পবর্তারোহী কে?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার ২০১২ সালের ১৯ মে শনিবার সকালে এভারেস্ট শৃঙ্গ জয় করার গৌরব অর্জন করেন । তিনি ১৯৮১ সালে লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা ওয়াশায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ।
৮

বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে?

ব্যাখ্যা দেখুন ›- বিশ্বের রাজধানী বলা হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে । - এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর । বর্তমান বিশ্বে এটি অন্যতম প্রধান বাণিজ্যিক ,অর্থনৈতিক , সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র । এখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত।
৯

জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি?

ব্যাখ্যা দেখুন ›-বিশ্বের দুঃস্থ মানবতার সেবার লক্ষ্যে ১৮৬৩ সালে আন্তর্জাতিক রেডক্রস জাতিসংঘের অঙ্গসংস্থা নয় । -জাতিসংঘের মূল অঙ্গসংগঠন হল সাধারণ পরিষদ , নিরাপত্তা পরিষদ ,অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ,অছি পরিষদ ও আন্তর্জাতিক আদালত এবং সচিবালয় । -জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হল বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ,বিশ্ব স্বাস্থ্য সংস্থা , আন্তর্জাতিক শ্রম সংস্থা , বিশ্ব ব্যাংক ।
১০

Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে -

ব্যাখ্যা দেখুন ›১৯৯৬ সালের ৫ জুলাই যুক্তরাজ্যের Adult cell ক্লোনিং এর মাধ্যমে জন্ম নেয়া বিশ্বের প্রথম স্তন্যপায়ী প্রাণীর নাম ডলি । জন্মের পর ২০০৩ সালে ফুসফুসের জটিলতাজনিত রোগে এটি মারা যায় ।