দপ্তর প্রাথমিক শিক্ষা (সহকারী শিক্ষক নিয়োগ)-1994 — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Primary Assistant 1994 All Divisions — previous year question solution with answer & explanation (free)

99প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৯৯
সব বিষয়ের প্রশ্ন
১

পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর হলে ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

ব্যাখ্যা দেখুন ›পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পর (পিতা + তিনপুত্র = ৪ জন) তাদের বয়স বৃদ্ধি পাবে ( ৪ ×\times ৫)= ২০ বছর, তখন তাদের বয়সের সমষ্টি হবে = (৬০ + ২০) = ৮০ বছর
২

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কোনটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ?

ব্যাখ্যা দেখুন ›প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অন্যান্য বিষয়গুলোর গুরুত্বও কম নয়। তবে, একজন উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকই পারেন শিশুদের সঠিকভাবে জ্ঞান দান করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধি করতে। উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা শিশুদের মনস্তত্ত্ব বোঝেন এবং তাদের বয়স ও চাহিদা অনুযায়ী পাঠদান করতে পারেন। তাই, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৩

a + b = - c হলে c = কত ?

ব্যাখ্যা দেখুন ›দেয়া আছে,a+b=−ca + b = - c বা,a+b+c=0a + b + c = 0 বা,c=−a−bc = - a - b বা,c=−(a+b)c = - (a + b)
৪

a - {- (a + 1)} = কত ?

ব্যাখ্যা দেখুন ›a - {a - (a + 1)} = a - {a - a - 1} = a - { - 1} = a + 1
৫

আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা হলো ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া।
৬

প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করা হয় কত তারিখে ?

ব্যাখ্যা দেখুন ›১৯৯০ সালে জাতীয় সংসদ কর্তৃক 'প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন' গৃহীত হয়। ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে সারা দেশের ৬৮টি থানায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়।
৭

ক ও খ-এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দিতে হবে যেন খ, ক-এর টাকার দ্বিগুণ বেশি পায়। ক কত টাকা পাবে ?

ব্যাখ্যা দেখুন ›ধরি ক = x টাকা খ = ২x টাকা শর্তমতে, x + ২x = ১৮০ বা, ৩x = ১৮০ বা, x = ৬০ সুতরাং ক ৬০ টাকা পাবে
৮

প্রাথমিক স্কুল শিক্ষক পদের শতকরা কত ভাগ মহিলাদেরকে 'নিয়োগ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে ?

ব্যাখ্যা দেখুন ›প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসারে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬০% পদ মহিলাদের জন্য সংরক্ষিত। তবে বর্তমানে সকল নিয়োগের ক্ষেত্রে ৯৩ শতাংশ মেধা , ৫% মুক্তিযুদ্ধ কোটা , ১% প্রতিবন্ধী কোটা ও ১% উপজাতি কোটায় নিয়োগ কার্যক্রম চলবে ।
৯

'শিক্ষার বিনিময়ে খাদ্য' বলতে কোনটি বোঝায় ?

ব্যাখ্যা দেখুন ›২৮ সেপ্টেম্বর ২০০২ শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি'র পরিবর্তে 'প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প' চালু করা হয়। বর্তমানে এ প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীর অভিভাবকগণ এক সন্তানের জন্য ১০০ টাকা এবং একাধিক সন্তানের জন্য ১২৫ টাকা হারে বৃত্তি পান।
১০

শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হলো পাঠ্যপুস্তক। শিশুদের পাঠদানের জন্য অন্যান্য শিক্ষা উপকরণগুলো গুরুত্বও অনেক। তবে, শিশুদের পাঠদানের মূল ভিত্তি হলো পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকের মাধ্যমেই শিশুরা জ্ঞান অর্জন করে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করে। তাই, শিশুদের পাঠদানের জন্য পাঠ্যপুস্তক সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।
দপ্তর প্রাথমিক শিক্ষা (সহকারী শিক্ষক নিয়োগ)-1994 প্রশ্ন ও সমাধান