দপ্তর প্রাথমিক শিক্ষা (সহকারী শিক্ষক নিয়োগ)-1995 — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Primary Assistant 1995 All Divisions — previous year question solution with answer & explanation (free)

70প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭০
সব বিষয়ের প্রশ্ন
১

বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা কারা ?

ব্যাখ্যা দেখুন ›বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা হলো জাতিসংঘ। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন (১৯৯৫) ছিল জাতিসংঘের উদ্যোগে আয়োজিত একটি সম্মেলন, যা চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নারী অধিকার কর্মী, সরকারি প্রতিনিধি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা।
২

পৃথিবীতে শক্তির প্রধান উৎস কি ?

ব্যাখ্যা দেখুন ›পৃথিবীতে শক্তির প্রধান উৎস হল সূর্য। সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে সৌর শক্তি বলে। সৌরশক্তি একটি নবায়নযোগ্য শক্তি। সর্বশেষ মানুষ এ অফুরন্ত শক্তিকে কাজে লাগাচ্ছে।
৩

শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় ?

ব্যাখ্যা দেখুন ›১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা মিলে বাংলাদেশের অনেক বিজ্ঞানী, পণ্ডিত, সাহিত্যিক তথা এ দেশের বুদ্ধিজীবীদেরকে অর্বিচারে হত্যা করে। তাদের স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
৪

কোনটি সঠিক বাক্য ?

ব্যাখ্যা দেখুন ›সঠিক বাক্যটি হলো: He asked me if I had passed.
৫

“I congratulated him---his success.” -বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে ?

ব্যাখ্যা দেখুন ›“I congratulated him on his success.” -বাক্যটির শূন্যস্থানে on বসবে। ইংরেজি ভাষায় “congratulate” শব্দের পরে সাধারণত “on” প্রিপোজিশনটি ব্যবহৃত হয়।
৬

“He is the --- teacher in the school.” বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে ?

ব্যাখ্যা দেখুন ›“He is the --- teacher in the school.” বাক্যটির শূন্যস্থানে best বসবে। এখানে “the” থাকার কারণে সুপারলেটিভ ডিগ্রি বসবে। তাই সঠিক উত্তর “best” হবে।
৭

যে পরিমাণ চালে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, তাতে কত লোকের ৮ সপ্তাহ চলবে ?

ব্যাখ্যা দেখুন ›এখানে, ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে। সুতরাং, ১ জন লোকের চলে (২০০ ×\times ২০) সপ্তাহ = ৪০০০ সপ্তাহ। এখন, ৪০০০ সপ্তাহ চলে ১ জন লোকের। তাহলে, ৮ সপ্তাহ চলবে (৪০০০ ÷\div ৮) জন লোকের = ৫০০ জন লোকের। সুতরাং, যে পরিমাণ চালে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, তাতে ৫০০ জন লোকের ৮ সপ্তাহ চলবে।
৮

x+1x=3x+\frac{1}{x}=3 হলে x3+1x3x^{3}+\frac{1}{x^{3}}= কত ?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে,x+1x=3x+\frac{1}{x}=3 প্রদত্ত রাশি =x3+1x3=(x+1x)3−3x^{3}+\frac{1}{x^{3}} = (x+\frac{1}{x})^{3}-3·x·1x(x+1x)=33−3×3=27−9=18\frac{1}{x}(x+\frac{1}{x}) = 3^{3}-3\times 3 = 27 - 9 = 18
৯

সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো: ভূমি ×\times উচ্চতা । অর্থাৎ, সামান্তরিকের ভূমি এবং উচ্চতা গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যায়।
১০

The teacher failed to make the students -- to him. শূন্যস্থানে কোনটি বসবে ?

ব্যাখ্যা দেখুন ›The teacher failed to make the students <b> listen </b> to him. এখানে “make” শব্দটি Causative verb হিসেবে ব্যবহৃত হয়েছে। Causative verb এর পরে ভার্ব এর বেইস ফর্ম বসে। তাই “listen” সঠিক উত্তর।
দপ্তর প্রাথমিক শিক্ষা (সহকারী শিক্ষক নিয়োগ)-1995 প্রশ্ন ও সমাধান