দপ্তর প্রাথমিক শিক্ষা (সহকারী শিক্ষক নিয়োগ)-1997 — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Primary Assistant 1997 All Divisions — previous year question solution with answer & explanation (free)

48প্রশ্ন
6বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৪৮
সব বিষয়ের প্রশ্ন
১

নিচের সংখ্যা সারির শূন্যস্থানে কোন্ সংখ্যাটি বসবে ? ৩, ৬, ৫, ১১, ৭--

ব্যাখ্যা দেখুন ›এখানে দুটি সিরিজ একসাথে চলছে: প্রথম সিরিজ: ৩, ৫, ৭... (প্রতিটি সংখ্যার মধ্যে ২ যোগ হচ্ছে) দ্বিতীয় সিরিজ: ৬, ১১... (প্রতিটি সংখ্যার মধ্যে ৫ যোগ হচ্ছে) সুতরাং, শূন্যস্থানে ১৬ বসবে।
২

'সাহিত্য সম্রাট' নামে খ্যাত কোন বাংলা লেখক ?

ব্যাখ্যা দেখুন ›বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন। তাকে বাংলা উপন্যাসের জনকও বলা হয়। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ ইত্যাদি।
৩

প্রথম বাঙালি মুসলমান কবি কে ?

ব্যাখ্যা দেখুন ›শাহ মুহম্মদ সগীর প্রাচীনতম মুসলমান কবি । তাঁর বিখ্যাত সাহিত্যকর্ম হল ইউসূফ জুলেখা। (কাব্য)। এ গ্রন্থটি সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের আমলে রচিত। তিনি সুলতানের রাজকর্মচারী ছিলেন।
৪

পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত ?

ব্যাখ্যা দেখুন ›পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল ১০০০০। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হল ৯৯৯৯। সুতরাং, ১০০০০ - ৯৯৯৯ = ১
৫

'সমাচার দর্পণ' পত্রিকা কে প্রথম বের করেন ?

ব্যাখ্যা দেখুন ›'সমাচার দর্পণ' পত্রিকা প্রথম বের করেন ক্লার্ক মার্শম্যান। ১৮১৮ সালের ২৩ মে শ্রীরামপুর মিশন থেকে প্রথম প্রকাশিত হয় 'সমাচার দর্পণ'। এটি ছিল বাংলা ভাষার প্রথম সংবাদপত্র। জন ক্লার্ক মার্শম্যান এই পত্রিকার সম্পাদক ছিলেন। তবে, সে সময়ের খ্যাতিমান বাঙালি পণ্ডিতেরা এই পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। এদের মধ্যে ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার, তারিণীচরণ শিরোমণি প্রমুখ।
৬

'পূর্বে ছিল এখন নেই।' এক কথায় কি হয় ?

ব্যাখ্যা দেখুন ›“পূর্বে ছিল এখন নেই” - এক কথায় এর উত্তর হবে “ভূতপূর্ব” । অভূতপূর্ব: যা আগে কখনো ঘটেনি। অচিন্তিতপূর্ব: যা আগে কখনো চিন্তা করা হয়নি। অদৃষ্টপূর্ব: যা আগে কখনো দেখা যায়নি।
৭

বাংলাদেশের প্রাথমিক স্কুলে বছরে কত ঘণ্টা পড়ানো হয় ?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বছরে পাঠদানের নির্ধারিত কোনো সুনির্দিষ্ট সময় নেই। তবে বছরে কতদিন পড়ানো হয় তার একটি হিসাব করা যায় । তবে সেটি ও প্রত্যেক বছর একই রকম থাকে না । বাংলাদেশে স্কুল-কলেজে গড়ে ২শ' দিনের মতো শিক্ষা কার্যক্রম চলে। প্রাথমিক বিদ্যালয়ে তা ১১ দিন বেশি। বাংলাদেশের ক্ষেত্রে শিক্ষার্থীরা গড়ে ৮ ঘণ্টা স্কুলে কাটায়।
৮

ভারত-বাংলাদেশ পানি চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?

ব্যাখ্যা দেখুন ›ভারত ও বাংলাদেশের মধ্যে ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদী পানি চুক্তি স্বাক্ষরিত হয় ।
৯

ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর-

ব্যাখ্যা দেখুন ›ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক।
১০

'Nature is the -- physician'-বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে ?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর হল 'best'। সম্পূর্ণ বাক্যটি হবে 'Nature is the best physician'।
দপ্তর প্রাথমিক শিক্ষা (সহকারী শিক্ষক নিয়োগ)-1997 প্রশ্ন ও সমাধান