প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (২০ জেলা) ১১.০৫.২০১৮ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Primary Assistant 2014 20 Jela — previous year question solution with answer & explanation (free)

76প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৬
সব বিষয়ের প্রশ্ন
১

দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›-বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল হল 'দহগ্রাম' বা ভারতের কুচবিহার জেলায় অবস্থিত । -এর তিন দিকে কুচবিহার জেলা এবং এক দিকে তিস্তা নদী । -দহগ্রাম ছিটমহলের আয়তন ৩৫ বর্গমাইল ।
২

পিসিকালচার বলতে কী বোঝায়?

ব্যাখ্যা দেখুন ›পিসিকালচার বলতে মৎস্য চাষ কে বুঝানো হয় । মাছের ল্যাটিন নাম হলো Pisci (Pisces) থেকেই পিসিকালচার নামকরন করা হয়। - পিসিকালচার : মৎস্য চাষ বিজ্ঞান। - এপিকালচার : মৌমাছি পালন বিজ্ঞান। - এভিকালচার : পাখি পালন বিজ্ঞান। - সেরিকালচার : রেশম চাষ বিজ্ঞান। - প্রন কালচার : চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞান। - পার্ল কালচার : মুক্তা চাষ বিষয়ক বিজ্ঞান। - ফ্রগ কালচার : ব্যাঙ চাষ বিষয়ক বিজ্ঞান। - অ্যানিমাল হাজবেড্রি : গবাদি পশু পালন বিদ্যা। - পোলট্রি ফার্মিং : হাঁস-মুরগীর পালন বিদ্যা। - হর্টিকালচার : উদ্যান পালন বিদ্যা। - পেস্ট কন্ট্রোল : বালাই নিয়ন্ত্রণ।
৩

মানবদেহের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?

ব্যাখ্যা দেখুন ›বংশগতির ধারক ও বাহক হল ক্রোমোজোম ।মানব দেহের কোষে ২৩ জোড়া (৪৬ টি) ক্রোমোজোম থাকে ।যার মধ্যে ১ জোড়া সেক্স ক্রোমোজোম ও ২২ জোড়া অটোজোম ।
৪

ইউরিয়া সারে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে?

ব্যাখ্যা দেখুন ›⇒ ইউরিয়া হলো একটি বহুল ব্যবহৃত রাসায়নিক নাইট্রোজেন ঘটিত সার। ⇒ এর রাসায়নিক সংকেত হলো(NH2)2CO। ⇒ ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে। এতে প্রায় ৪৬ শতাংশ নাইট্রোজেন বিদ্যমান। ⇒ উদ্ভিদ তার বৃদ্ধির জন্য এই নাইট্রোজেন মাটি থেকে গ্রহণ করে, যা প্রোটিন ও ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে।
৫

কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য?

ব্যাখ্যা দেখুন ›ব্রিটিশ আমলের স্থাপত্য কার্জন হল ।ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নামানুসারে এ ভবনটি টাউন হল হিসেবে নির্মিত হয়েছিল .১৯০৪ সালে লর্ড কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে এটি ঢাকা কলেজ ভবন হিসেবে ব্যবহৃত হতে থাকে ।
৬

স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করা হয়। স্বাধীনতা জুদ্ধকালীন সাব সেক্টরের সংখ্যা ছিল ৬৪ টি ।
৭

মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর হত্যাকাণ্ড সংঘটিত হয়?

ব্যাখ্যা দেখুন ›মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানের পরাজয়ের দ্বারপ্রান্তে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী পরিকল্পিতভাবে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে ।এ হত্যাকাণ্ড সরাসরি রাও ফরমান আলী কর্তৃক পরিচালিত হয় বলে ধারণা করা হয় ।প্রতি বছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ।
৮

নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব?

ব্যাখ্যা দেখুন ›বাংলদেশ সরকারকের কর-বহিরভুত রাজস্ব টোল ও লেভি ।সম্পুরক শুল্ক ,বাণিজ্য শুল্ক ও মূল্য যোগ সংযোযন কর বাংলাদেশের রাজস্ব আদায়ের প্রধান উৎস ।।
৯

মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে -

ব্যাখ্যা দেখুন ›Modem শব্দটি হয়েছে Modulator ও Demodulator এর সমন্বয়ে ।মডেম কম্পিউটারের ভাষাকে (ডিজিটাল ) টেলিফোনের ভাষাতে (এনালগ) এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রুপান্তরিত করে। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় ।
১০

বজ্রপাতের সময় থাকা উচিত?

ব্যাখ্যা দেখুন ›বজ্রপাতের সময় নিরাপদ স্থান হলো গুহার ভিতর বা মাটিতে শুয়ে থাকা। খোলা মাঠে দাড়ানো, উঁচু দেয়ালের কাছে থাকা বা উঁচু গাছের নিচে থাকা বজ্রপাতের ঝুঁকি বাড়ায়। তাই বজ্রপাতের সময় এসব স্থান এড়িয়ে চলা উচিত। বজ্রপাতের সময় নিরাপদ থাকার কিছু পরামর্শ হলো: গুহার ভিতর বা মাটিতে শুয়ে পড়ুন। যদি আপনি খোলা মাঠে থাকেন, তাহলে মাটিতে শুয়ে পড়ুন এবং আপনার মাথাকে আপনার হাতে রাখুন। উঁচু গাছের নিচে, উঁচু দেয়ালের কাছে বা খোলা জায়গায় দাঁড়িয়ে থাকবেন না। বাইরে থাকার সময় মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবেন না। যদি আপনি গাড়িতে থাকেন, তাহলে গাড়িটি বন্ধ করে গাড়ির ভেতর থাকুন। বজ্রপাতের সময় এসব সতর্কতা অবলম্বন করে আপনি নিজেকে বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা করতে পারেন।