একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২তম পদ কত?
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০২০ [৩য় পর্যায়] ০৩.০৬.২০২২ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Primary Assistant 2018 2nd Phase — previous year question solution with answer & explanation (free)
78প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
১
২
What is the verb of the word 'Ability'?
ব্যাখ্যা দেখুন ›
Ability অর্থ সামর্থ; সক্ষমতা। Enable অর্থ সক্ষম করা; প্রদান করা। Ably অর্থ সক্ষমতার সঙ্গে। Able অর্থ কোনো কিছু করতে সমর্থ; সক্ষম।৩
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্বকত কি.মি.?
ব্যাখ্যা দেখুন ›
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি এমআরটি-৬ নামে পরিচিত। এটির মোট স্টেশন সংখ্যা ১৬টি। মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। ২৭ আগস্ট, ২০২১ সালে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য উদ্বোধন করা হয়। মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২১৯৮৫.০৭২১ কোটি টাকা। ঢাকা মেট্রোরেলের নির্মাতা ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল)।৪
'A person who was before another person' refers to______
ব্যাখ্যা দেখুন ›
যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পূর্বে ছিল তাকে Predecessor (পূর্বসূরী) বলে। Contemporary- সমসাময়িক; superior- উৎকৃষ্ট; successor- উত্তরসূরী।৫
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
ব্যাখ্যা দেখুন ›
- ২৬ মার্চ, ১৯৭১ সালে চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। - মুক্তিসেনাদের উদ্দীপ্ত করা ও মুক্তিকামী মানুষকে দৃঢ় প্রত্যয়ে প্রদীপ্ত রাখার জন্য এ কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের গান, চরমপত্র, বজ্রকন্ঠ, জল্লাদের দরবার, অগ্নিশিখা, ধর্মীয় কথিকা ও রক্তের আখরে লিখি প্রভৃতি অনুষ্ঠান প্রচারিত হতো। - এর মধ্যে বিদ্রুপ ও শ্লেষাত্মক ‘চরমপত্র' অনুষ্ঠানটি রচনা ও উপস্থাপনা করেছিলেন সাংবাদিক ও লেখক এম আর আকতার মুকুল।৬
শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম কে?
ব্যাখ্যা দেখুন ›
জন্মের পরই শিশুর মাতা-পিতার মধ্যে অধিকতর কাছের মানুষ হলেন মা। আর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছে। ফলে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা। মা শিশুর প্রতি যেসব খাদ্যের ঝোঁক সৃষ্টি করেন, শিশুর খাদ্যাভাস ও আচরণে তার প্রভাব লক্ষ করা যায়। শিশু বর্ণশিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মা-ই প্রথম দিয়ে থাকেন। মা প্রথম শিশুকে পারিবারিক, সামাজিক নিয়ম- শৃঙ্খলা ও নীতিবোধের শিক্ষা দেয়।৭
শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?
ব্যাখ্যা দেখুন ›
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জীবন কাহিনীর ওপর লেখা গ্রন্থ ‘আমাদের ছোট রাসেল সোনা। এটির লেখক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত গ্রন্থটির প্রচ্ছদ করেন শিল্পী কাউয়ুম চৌধুরী ।৮
GPS এর পূর্ণাঙ্গ রূপ কী?
ব্যাখ্যা দেখুন ›
Global Positioning System (GPS) কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। ভূ-পৃষ্ঠে বা ভূ- পৃষ্ঠের নিকটবর্তী উপরে অবস্থান ও সময় সংক্রান্ত তথ্যের জন্য ব্যবহৃত মহাকাশ ভিত্তিক Satellite Navigation System-কে জিপিএস বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সত্তর দশকে এর উদ্ভব ঘটে।৯
২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো?
ব্যাখ্যা দেখুন ›
-জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা- ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। -২৪ মে, ২০২২ সালে তাঁর ১২৩তম জন্মবার্ষিকী এবং ১২৪তম জন্মদিন পালন করা হয়। -তিনি ২৯ আগস্ট, ১৯৭৬ সালে (বাংলা- ১২ই ভাদ্র, ১৩৮৩) সকাল ১০টা ১০মিনিটে মাত্র ৭৭ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। -তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে বিকেল ৫.৩০ ঘটিকায় সমাধিস্থ করা হয়।১০
The reading of history is interesting. এখানে 'reading 'কী হিসাবে ব্যবহৃত হয়েছে?

